Delivery & Installation Process & Condition
🚚 Delivery & Installation Process
📦 ডেলিভারি শর্তাবলি
🔹 Order Confirmation:
অর্ডার নিশ্চিত করার ৩০ মিনিটের মধ্যে অনলাইন ইনভয়েস ইস্যু করা হবে এবং ক্রেতাকে ফোনের মাধ্যমে নিশ্চিত করে পণ্য পাঠানো হবে।
🔹 ডেলিভারি টাইম:
-
ঢাকা সিটি: সর্বোচ্চ ১ থেকে ৮ ঘণ্টার মধ্যে হোম ডেলিভারি
-
ঢাকার বাইরে: কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ২৪-৭২ ঘণ্টার মধ্যে ডেলিভারি সম্পন্ন হবে।
ডেলিভারি ও ইনস্টলেশন নীতিমালা:
🚚 ফী ডেলিভারির নীতিমালা:
- Inside Dhaka:
- 👉 ঢাকা সিটিতে ডেলিভারি শুধুমাত্র আপনার লোকেশনের গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত প্রদান করা হবে। লিফট ব্যতীত উপরের তলায় পণ্য তুলতে হলে অতিরিক্ত শ্রমিক (লেবার) চার্জ ক্রেতাকে বহন করতে হবে।
- Outside Dhaka:
-
ঢাকার বাইরে ডেলিভারি সংক্রান্ত নীতিমালা
-
ঢাকার বাইরে শুধুমাত্র কুরিয়ার পয়েন্ট পর্যন্ত পণ্য ডেলিভারি করা হবে।
-
কন্ডিশনে পেমেন্ট (Cash on Delivery) করলে কুরিয়ার সার্ভিস কোম্পানির নির্ধারিত অতিরিক্ত ১% চার্জ ক্রেতাকে বহন করতে হবে। ১% অতিরিক্ত চার্জ এড়াতে বুকিং মানি না দিয়ে সম্পূর্ন মূল্য ব্যাংক ট্রান্সফার করতে পারেন।
কুরিয়ার সার্ভিস সংক্রান্ত নির্দেশনা:
-
আমরা শুধুমাত্র Sundarban Courier Service এবং SA Paribahan এর মাধ্যমে পণ্য ডেলিভারি করে থাকি।
-
অন্যান্য কুরিয়ার সার্ভিসে পণ্য পাঠানো হয় না, কারণ অনেক ক্ষেত্রে পণ্যের বক্স ক্ষতিগ্রস্ত বা হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এতে ক্রেতা ছেঁড়া বা নষ্ট বক্স দেখে পণ্য গ্রহণে অস্বীকৃতি জানালে ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকে।
ক্রেতা নিজ পছন্দের কুরিয়ার চাইলে:
-
সম্পূর্ণ মূল্য অগ্রিম পরিশোধ করতে হবে।
-
পণ্য পাঠানোর আগে আমরা পণ্যের ভিডিও ধারণ করে ক্রেতাকে প্রদান করবো।
-
কুরিয়ার চলাকালীন পণ্যের কোনো ক্ষতি হলে তার সম্পূর্ণ দায়ভার ক্রেতাকে বহন করতে হবে; এ ক্ষেত্রে আমরা দায়ী থাকবো না।
-
-
বিঃদ্রঃ অনাকাঙ্ক্ষিত কোনো কারণে পণ্য ট্রান্সপোর্ট অবস্থায় বা পণ্য পৌঁছানোর পর যদি ক্রেতা অর্ডার বাতিল করতে চান, তবে সংশ্লিষ্ট সকল যাতায়াত ও ডেলিভারি খরচ সম্পূর্ণভাবে ক্রেতাকে বহন করতে হবে।
🛠️ ঢাকা সিটিতে ফ্রি ইনস্টলেশন সুবিধা, যা নিচের শর্ত সাপেক্ষে প্রযোজ্য:
এসি ডেলিভারির পর অবশিষ্ট পেমেন্ট সম্পূর্ণ পরিশোধ করতে হবে। যেহেতু ইনস্টলেশনের পর এসি খুলে ফেরত আনা সম্ভব নয়, তাই সম্পূর্ণ পেমেন্ট পরিশোধ না হওয়া পর্যন্ত টেকনিশিয়ান ইনস্টলেশন কাজ শুরু করবেন না।
🔸ফ্রি ইনস্টলেশন প্রযোজ্য শুধুমাত্র যখন:
-
বারান্দা বা ফ্লোর থেকে দ্বারিয়ে ইনস্টলেশন করা যায় অথবা গ্রউন্ড ফ্লোর হলে।
-
গ্রিল কাটা থাকে যেন দ্বারিয়ে ইনস্টলেশন করা যায়।
-
ঝুলে কাজ না করতে হয় অর্থাৎ আউটডোর ইউনিট বসানোর জায়গায় নিরাপদ স্থান থেকে ইনস্টলেশন করা যায়।
🔸 ঝুলন্ত ইনস্টলেশন (Hanging Work): যদি দড়ি বা বেল্ট বেঁধে ঝুলে কাজ করতে হয়, তবে ফ্লোরের উচ্চতা এবং কাজের ঝুঁকির ওপর ভিত্তি করে অতিরিক্ত চার্জ যুক্ত হবে।
🔸 পুরাতন এসি খোলা: আপনার যদি কোনো পুরাতন এসি খোলার (Uninstallation) প্রয়োজন হয়, তবে অর্ডারের সময়ই তা আমাদের জানাতে হবে। এটি ফ্রি ইনস্টলেশনের আওতাভুক্ত নয় এবং এর জন্য আলাদা সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।
⚠️ বিশেষ দ্রষ্টব্য (Electric Line Setup):
⚡ বৈদ্যুতিক লাইন ও প্লাগ
-
এসির সাথে কোম্পানি থেকে কোনো পাওয়ার প্লাগ দেওয়া হয় না। নিরাপত্তার স্বার্থে সরাসরি তার না জুড়ে উন্নতমানের প্লাগ ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে, যা ক্রেতাকে নিজ খরচে সংগ্রহ করতে হবে।
-
এসির জন্য প্রয়োজনীয় বৈদ্যুতিক লাইন ও পাওয়ার পয়েন্ট না থাকলে, ক্রেতাকে নিজ দায়িত্বে একজন দক্ষ ইলেকট্রিশিয়ানের মাধ্যমে তা তৈরি করে নিতে হবে।
🧩 অতিরিক্ত ম্যাটেরিয়াল ও খরচের বিবরণ
১. কপার পাইপ (Copper Pipe):
-
এসির সাথে ১০ ফুট পর্যন্ত পাইপ সম্পূর্ণ ফ্রি দেওয়া হয়।
-
অতিরিক্ত পাইপ প্রয়োজন হলে (প্রতি ফুট):
-
১ টন: ৳৪০০
-
১.৫ টন: ৳৫০০
-
২ টন: ৳৬০০
-
২. আউটডোর ইউনিটের অ্যাঙ্গেল (Wall Mounting Bracket):
-
১ – ২ টন: ৳১,৫০০
-
২.৫ – ৩ টন: ৳২,৫০০
-
৪ – ৫ টন: ৳৩,৫০০
আপনার সন্তুষ্টিই আমাদের লক্ষ্য! শতভাগ সচ্ছ, নির্ভরযোগ্যতা ও পেশাদার সার্ভিসের নিশ্চয়তা সহকারে আমরা আপনার অর্ডারটি যত্ন সহকারে সম্পন্ন করতে অঙ্গীকারবদ্ধ। যেকোনো জিজ্ঞাসা বা প্রয়োজনে আমাদের কাস্টমার কেয়ার টিমের সাথে যোগাযোগ করুন।